প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হার মানলেও এখনো ২-১ ব্যবধানে সিরিজ জিততে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস। হারের পর নিজেদের ভুলগুলো তুলে ধরার পাশাপাশি পুরো সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ, লিটন দাস ও সাইফ হাসানদের প্রশংসা করেছেন প্রধান কোচ রায়ান কুক। তার মতোই বাংলাদেশের পারফর্মারদের প্রশংসা করলেন দলটির ডানহাতি ব্যাটার নোয়া ক্রোস। ক্রোসের বিশ্বাস, পরের দুই ম্যাচে আরও ভালো করতে পারবেন তারা।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি ডাচরা। তিন ঘণ্টার একটা সেশন করেই বাংলাদেশের বিপক্ষে খেলতে হয়েছে তাদের। ডাচ ব্যাটাররা যে সিলেটের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি, সেটি স্পষ্ট দেখা গেছে প্রথম ম্যাচে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর চেষ্টা করলেও ম্যাক্স ও’ডাউড টিকতে পারেননি বেশিক্ষণ। একটু পর ফিরেছেন বিক্রমজিৎ সিংও।মাঝে স্কট অ্যাডওয়ার্ডস ও তেজা নিদামানুরু মিলে জুটি গড়ে দলকে নেওয়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি সাইফ। তবে পুরো ম্যাচে ডাচদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন তাসকিন। ডানহাতি পেসার ৪ উইকেট শিকার করলে নেদারল্যান্ডস থামে ১৩৬ রানে। সহজ লক্ষ্য তাড়ায় ম্যাচ জিতে নিয়েছে ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে। ক্রোস জানান, ব্যাটিংয়ে তারা যেই পরিকল্পনা নিয়ে এসেছিলেন, সেটা বাস্তবায়ন করতে পারেননি।ক্রোস বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম। কিন্তু এটা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। আজকের অনুশীলনে আমাদের পরিকল্পনা ও স্কিল নিয়ে কাজ করার দারুণ একটা সুযোগ। আমি নিশ্চিত, পরের দুই ম্যাচে আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।’প্রথম ম্যাচ হেরে ১-০তে পিছিয়ে থাকলেও ২-১ এ সিরিজ জিততে চায় নেদারল্যান্ডস। ক্রোসের ভাষ্যমতে, ‘হ্যাঁ, নিশ্চিতভাবেই। আমি একটু আগেও বলেছি আমাদের মাঝে ওই বিশ্বাস আছে যে আমরা ভালো পারফরম্যান্স করে দেখাতে পারি। আমাদের ২-১ ব্যবধানে সিরিজ না জেতার কোনো কারণও নেই। এমন নয় যে এটা অসম্ভব।’মুখে বললেও বাংলাদেশের কন্ডিশনে এসে সিরিজ জিতে যাওয়াটা যে তাদের সহজ হবে না, সেটা ভালো করেই জানেন ক্রোস। তবে বাংলাদেশের ক্রিকেটারদের বিপক্ষে খেলে নিজেদের সামর্থ্যকে পরীক্ষা করার সুযোগ হিসেবেও দেখছেন তিনি। ডানহাতি ব্যাটারের মতে, ভালো পারফরম্যান্সের জন্য তারা ভালো অবস্থায় আছেন এবং কঠোর পরিশ্রম করছেন।ক্রোস বলেন, ‘আমি আগেও বললাম, অভিজ্ঞতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এমন মানের খেলোয়াড়দের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের জন্য একটা রেফারেন্স পয়েন্টও। আমি মনে করি, ভালো পারফরম্যান্স করার ও সামর্থ্য দেখানোর মতো ভালো আমরা অবস্থায় আছি। এসব নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ত্রিশালে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে হজ্জ ও উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ত্রিশাল কমিউনিটি সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় শতাধিক Read more

টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক Read more

ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক
ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক

ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার Read more

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সোমবার (১৮ আগস্ট) সকালে আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন