মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজের কলাবাগান থেকে নিখোঁজ এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আয়নাল হক (৬৫)।রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহতের স্ত্রী শাহিদা বেগম জানান, গতকাল শনিবার রাত ৮টা থেকে ওই কৃষক নিখোঁজ ছিল। ওই রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ সকালে স্থানীয়রা কলাবাগানের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখেন।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে স্থানীয়রা কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে
হাড়কাঁপানো শীত কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৬.৯ ডিগ্রিতে

কনকনে শীতের তীব্রতায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। জেঁকে বসেছে শীত, তাপমাত্রার পারদ নামল ৬ দশমিক ৯ ডিগ্রি Read more

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় Read more

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তার Read more

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় ভুল সংশোধনে ৬৫ জন সংশোধনকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব Read more

মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চট্টকদার সাইনবোর্ডের আড়ালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় Read more

প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল
প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল

বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশে আসছে ভুটান দল। খেলবে বাংলাদেশের সাথে সঙ্গে প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার (২৯ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন