ফিলিস্তিনের গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন।তাদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। রবিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জজিরা।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছেন। হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছেন।নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল-বালাহর কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলতে শুরু করেছে। এদের অধিকাংশকেই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।৫০ বছর বয়সী মোহাম্মদ মারুফ জানান, “আমরা রাস্তায় পড়ে আছি। কী বলব? কুকুরের মতো? না, কুকুরের চেয়ে খারাপ অবস্থায় আছি আমরা”। তিনি জানান, ৯ সদস্যের পরিবার নিয়ে তারা আগেই উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন।আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে। শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যেই এই অভিযান— এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)।শুক্রবার ইসরায়েল জানিয়েছে, তারা নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং এটিকে “যুদ্ধক্ষেত্র” ঘোষণা করেছে।শনিবার হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই দিন একদিনেই গোটা গাজায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গাজা নগরীতেই নিহত ৪৭ জন। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।অন্যদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবনে হামলায় সাতজন নিহত হন। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাতে দেখা গেছে স্বেচ্ছাসেবকদের।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তায় বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দায়মুক্তি দিয়ে আসছে।এ বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা কার্যত জাতিগত নিধনের শামিল এবং আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে ৪টি নৌকায় ৬০০ ঘনফুট বালুসহ ২৪ জন গ্রেফতার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বদাখালি ও জমশেরপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ইঞ্জিনচালিত নৌকা থেকে ৬০০ ঘনফুট বালু জব্দ এবং Read more

দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দীর্ঘদিন দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেটের দোকান করতেন Read more

গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সময় যান Read more

অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়
অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়

অনেকেই গোসল করে বের হওয়ার পর পরই ঘেমে যায়। কিংবা একটু হাঁটাচলা বা কাজ করলেও প্রচণ্ড ঘামেন। আর কোনো ভিড় Read more

প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য
প্রাকৃতিক রূপের ক্ষতি, ঝুপড়ি ঘরে ঢেকে যাচ্ছে কুয়াকাটার সৌন্দর্য

অপরিকল্পিত ঝুপড়ি ঘরের কারণে দিন দিন কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটা। সৈকতের Read more

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন