গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৮ বছর বয়সী এক নববধূকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ওই নববধূকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় স্বামী আশাদুল ইসলাম ওরফে আসিফ মিয়াসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।গত ২৮ আগস্ট রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফাহাদ আল আসাদ সাংবাদিকদের বলেন, গত ২৯ আগস্ট দুপুর ২টার দিকে ওই নারী আরও দুজন নারীর সঙ্গে হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা নিতে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ আগস্ট সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের বাসিন্দা-ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরদিন রাতে ওই নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।স্থানীয় বাসিন্দারা বলেন, বুধবার শেষ রাতে বিয়ে বিদায় হয়। বৃহস্পতিবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মেয়ে। শুক্রবার দুপুরে ওই মেয়ে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আসিফ মিয়াসহ সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা কী তা তদন্ত শেষে জানা যাবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান
‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেল সিআইডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার তদন্ত কাজে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করা হয়েছে। তদন্ত Read more

ক্লিনিকের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, দেয়া হয় ভুয়া রিপোর্ট
ক্লিনিকের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, দেয়া হয় ভুয়া রিপোর্ট

যশোরে শহরের ৪ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ মে) জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এই অভিযান Read more

উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার
উল্লাপাড়ায় কলেজছাত্রী হত্যাকাণ্ডে স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কলেজছাত্রী মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তার Read more

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ Read more

‘অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন’
‘অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন’

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় আজ থেকে শুরু। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা বলে জানিয়েছেন প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন