এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ হকি দল। এ ম্যাচে ৮-৩ ব্যবধানের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (৩০ আগস্ট) ভারতের রাজগির শহরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বি গ্রুপের এই ম্যাচে চাইনিজ তাইপে প্রথম দুই কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও, তৃতীয় কোয়ার্টার থেকে পুরোপুরি প্রতিপক্ষের দাপটের সামনে দাঁড়াতে পারেনি।ম্যাচের চতুর্থ মিনিটেই মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের পক্ষে গোল করে দলকে এগিয়ে নেন। তবে, ১০ ও ১৮ মিনিটে টানা দুই গোল করে লিড নেয় চাইনিজ তাইপে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ২-১ গোলের পিছিয়ে ছিল।তবে তৃতীয় কোয়ার্টারে একে একে গোলের বন্যা বইয়ে দেয় বাংলাদেশ। ২৬ মিনিটে রাকিবুল ইসলাম ফিল্ড গোলে সমতা এনে দেন। এরপর, ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ৩-২ তে এগিয়ে নেন। এরপর, ৪২ মিনিটে রাকিবুল ইসলাম আবারো গোল করেন, এবং চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পিছিয়ে দেন।একে একে আশরাফুল ইসলাম এবং অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরো গোল করেন। আশরাফুল ইসলাম পরে আবারও একটি গোল করেন, শেষ পর্যন্ত ৮-৩ গোলের বিশাল জয় নিশ্চিত হয়।এবারের এশিয়া কাপ হকির আসরে বাংলাদেশ গ্রুপে রয়েছে মালয়েশিয়া, চাইনিজ তাইপে এবং দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের র‍্যাঙ্কিং ২৯তম, যেখানে মালয়েশিয়া ১২তম এবং দক্ষিণ কোরিয়া ১৩তম অবস্থানে রয়েছে। সবচেয়ে নিচে থাকা দল চাইনিজ তাইপে ৩৮তম অবস্থানে রয়েছে।বাংলাদেশের পরবর্তী ম্যাচে ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো উপায় থাকবে না বাংলাদেশ হকির।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ
শাহজালালে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার মাদক জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারেন পেটুলা স্টাফেল এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে Read more

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা Read more

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জামায়াতের
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জামায়াতের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগামী নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান Read more

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০ ওভারে ১৪৭ রান করল আফগানিস্তান।শেষ বলের চারে আফগানিস্তানের স্কোর হয়েছে ১৪৭/৫। ফলে বাংলাদেশকে ১৪৮ রানের টার্গেট দিল আফগানিস্তান।অষ্টম ওভারের Read more

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের
অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, প্রশ্ন সারজিসের

যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই? সেটা কীভাবে বৈধ হয়? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

কেনাকাটার প্রয়োজনে কোথাও না কোথাও যেতে হয়। রাজধানীতে আজ আপনি যেখানে কেনাকাটা করতে যাবেন, ওই এলাকা বন্ধ। তখনই পড়তে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন