ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে আগুন জ্বালান।শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোট বাড়ি বিশ্বরোড অংশের উভয় পাশের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  এসময়, দলটির নেতাকর্মীরা বিক্ষোভে ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে; জাপার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ সহ বিভিন্ন ধরনের স্লোগান তোলেন। অবরোধ চলাকালে বক্তারা বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় রাজনীতি করে আসছে। আমাদের কেন্দ্রীয় নেতাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সরকারের সাথে সম্প্রীতির যে সম্পর্ক দেখিয়েছি, তারা সেটাকে দুর্বল মনে করেছে। এখন থেকে আর নয়। যেখানে সন্ত্রাসী হামলা হবে, সেখানেই আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এসময় আন্দোলনকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষাভ করতে থাকে। পরে, পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। তবে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে আবারও রাজপথ অচল করে দেয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে একটি রাজনৈতিক দলের লোকজন। এসময়, সড়কের উভয় পাশে আনুমানিক ৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় ২৫-৩০ মিনিট পর আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড
পাপিয়া দম্পতির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

সোয়া ৬ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার Read more

নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার
নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তেলের তীব্র সংকটের মাঝেও সততা ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বরত উপ-সহকারী Read more

হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ Read more

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড
বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস Read more

বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া
বিয়ের আনন্দঘন পরিবেশে নেমে এলো শোকের ছায়া

চট্টগ্রামের সাতকানিয়ায় এক পরিবারের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বিয়ের উৎসবের হাসি-কোলাহল হঠাৎ স্তব্ধ হয়ে যায় দুই শিশুর পানিতে ডুবে Read more

জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০
জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০

মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন