আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এত করে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তার যোগদান অনিশ্চিত হয়ে পড়ছে। এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে। এরআগে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যবস্থা করছে মার্কিনিরা।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৯ আগস্ট) এক ঘোষণায় জানিয়েছে মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি (পিএ) এবং ফিলিস্তিন লিবারেশন অর্গনাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ‘ভিসা প্রত্যাখ্যান ও বাতিল’ করতে যাচ্ছে তারা। তবে জাতিসংঘের সদরদপ্তর চুক্তি অনুযায়ী ভিসার ক্ষেত্রে ফিলিস্তিনি মিশন যে ছাড় পেতো সেটি পাবেন তারা।সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দেশটির প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নাও পারেন।সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে। এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসহ অন্যান্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বলা হয়েছে।ভিসা নিষেধাজ্ঞা ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র  টমি পিগট বলেছেন, “ট্রাম্প প্রশাসন ঘোষণা করছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিনি অথরিটির  সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।”তিনি আরও বলেন, “শান্তি আলোচনায় গুরুতর অংশীদার হিসেবে বিবেচনা করার আগে, তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক (ফিলিস্তিন) রাষ্ট্রের একতরফা স্বীকৃতি খোঁজা বন্ধ করতে হবে, যা ফলপ্রসূ নয়।”সূত্র: সিএনএন, নিউইয়র্ক পোস্টএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত
টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের Read more

অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার
অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার

ঝুলন্ত কোনো সেতু নয়, তবু ৩ বছর ধরে শূন্যে ঝুলে আছে সেতুটি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি Read more

মেক্সিকোতে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করলেন ভোটাররা
মেক্সিকোতে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করলেন ভোটাররা

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এক নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করেছেন।এর Read more

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন