কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে পিংকি নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ কিশোরী পিংকি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাল কাকারা এলাকার আনোয়ার হোসেনের কন্যা। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী।জানা গেছে, চকরিয়া মাতামুহুরি ব্রিজের নিচে পিংকি নামের মেয়েটি গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পিংকি মাতামুহুরি নদীর পানিতে তলিয়ে যাওয়ার সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য অভিযান চালায়। কিন্তু স্থানীয়রা মাতামুহুরি নদীর পানিতে উদ্ধার অভিযান চালিয়ে পিংকির খোঁজ পায়নি। এরপর চকরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, ‘চকরিয়া মাতামুহুরি নদীর পানিতে একজন কিশোরী তলিয়ে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এখনো নিখোঁজ কিশোরীর খোঁজ পাওয়া যায়নি।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে এখন ব্যাকফুটে আছে বাংলাদেশ। সেই হারের বৃত্ত ভাঙার লক্ষ্যে Read more

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার
খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া Read more

যে আসন থেকে নির্বাচনে লড়বেন সালাহউদ্দিন আহমদ
যে আসন থেকে নির্বাচনে লড়বেন সালাহউদ্দিন আহমদ

আগমী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে।সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় Read more

অটোগ্যাসের দামও বাড়ল
অটোগ্যাসের দামও বাড়ল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে Read more

আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আনসার ও ভিডিপি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে সোমবার (১২ জানুয়ারি) বর্ণাঢ্য মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।এ কুচকাওয়াজে Read more

বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে
বের হয়েছিলেন মাগরিবের নামাজের উদ্দেশ্যে, বাড়ি ফিরলেন লাশ হয়ে

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেলসড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পালপাড়া রেললাইনের পাশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন