কিশোরগঞ্জে ট্রাকচাপায় শরিফুল ইসলাম শরীফ (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শরিফুল ইসলাম শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি দ্রুতগতির ট্রাক মাইজহাটি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক শরিফুল ইসলাম শরীফ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না।কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, ট্রাক ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাক চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ Read more

ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও
ওসমান হাদিকে নিয়ে পোস্ট, আসিফ মাহমুদের ফেসবুক পেইজ উধাও

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি Read more

মা-বাবা জানতেন না পাইলট তৌকির মারা গেছেন
মা-বাবা জানতেন না পাইলট তৌকির মারা গেছেন

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সদস্যরা রাজশাহী থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।সোমবার (২১ জুলাই) Read more

গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে Read more

নায়ক জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত ছেলে রাতুল
নায়ক জসীমের কবরে চিরনিদ্রায় শায়িত ছেলে রাতুল

বাবার কবরে চিরনিদ্রায় শয়িত হয়েছেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার Read more

ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন