বরিশালের গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস ধরে জমে থাকা পানির সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। গত ২৪ আগস্ট সময়ের কণ্ঠস্বর-এ ‘গৌরনদী পৌরসভার সড়কে ১২ মাস জমে থাকে পানি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়।সংবাদ প্রকাশের পর ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশ থেকে নীলখোলা হয়ে টরকী বন্দর বড় ব্রিজ পর্যন্ত সড়কটি পরিদর্শন করেন গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।জলাবদ্ধ সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ বিকেলে আমি নিজে রাস্তা পরিদর্শন করেছি। এর আগেই সমস্যার সমাধানের উপায় খুঁজে নিয়েছি। পৌরসভার প্রকৌশলীকে নির্দেশনা দেওয়ার পর ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পাইপ বসিয়ে খালের সঙ্গে সংযোগ করা হচ্ছে পানি নিষ্কাশনের জন্য। এছাড়া পৌরসভা থেকে কুয়েত প্রকল্পের আওতায় এ সড়কের উন্নয়ন প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সড়কটি পূর্ণাঙ্গভাবে সংস্কার করা হবে।’পানি নিষ্কাশনের ফলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ধর্মীয় উপাসনালয়ে আগত ভক্ত-প্রার্থনাকারীসহ আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
জীবিত ৩ স্ত্রীকে মৃত দেখিয়ে ৪র্থ বিয়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাজশাহীর বাগমারা থানার এসআই আব্দুল মজিদের বিরুদ্ধে প্রতারণা ও বহুবিবাহের গুরুতর অভিযোগ উঠেছে। জীবিত দুই স্ত্রীকে মৃত দেখিয়ে তিনি চতুর্থবারের Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শামীম (১০) মারা গেছে। উদ্ধারের তিন দিন পর Read more

আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন
আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনারেই রাত কাটাবেন

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ Read more

পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
পাবনায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।বুধবার Read more

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

এ বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন