যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে ভারত থেকে আমদানি করা হলো আরও ৪২০ মেট্রিক টন চাল। এ নিয়ে ২৭টি ট্রাকে ৩ দিনে মোট ৯৪৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করা হয়েছে দেশে। বৃহস্পতিবার(২৮শে আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন।তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন এবং বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করেছে।আমদানিকারকরা জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে। এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।আমদানিকারক প্রতিষ্ঠান গনি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ বলেন, ‘গত বৃহস্পতিবার, রবিবার এবং বুধবার ৩ চালানে ২৭টি ট্রাকে ৯৪৫ মেট্রিক টন মোটা চাল আমদানি করেছি। চাল ছাড়করণের জন্য আমাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ বেনাপোল কাস্টমস হাউজে সকল কার্যক্রম দেখাশুনা করছে। আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন,‘ আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’এর আগে, সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

ভিডিও ভাইরাল: হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা
ভিডিও ভাইরাল: হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় দেশটির একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে উত্তেজিত জনতার মারধরের বেশ কিছু ভিডিও সামাজিক Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর
প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরো সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, Read more

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি: আজহারি

 ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, “৩৬শে জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। গত বছরের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন