নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে এক নার্সের টিকটক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর ওই অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।টিকটক করা ওই নার্সের নাম প্রিয়া। সে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের বাসিন্দা।আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অনেকেই উপস্থিত ছিলেন।জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে অচেতন এক রোগী নিয়ে নার্স প্রিয়া টিকটক ভিডিও ধারণ করে আপলোড করেন। বুধবার (২৭ আগস্ট) রাতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সেলিম ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন। এ বিষয়ে নার্স প্রিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা
বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ২৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে Read more

সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত Read more

আগামীকাল এসএসসি পরীক্ষায় বসবে বরিশালের ৮৪ সহস্রাধিক পরীক্ষার্থী
আগামীকাল এসএসসি পরীক্ষায় বসবে বরিশালের ৮৪ সহস্রাধিক পরীক্ষার্থী

সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ Read more

জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক
জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ Read more

বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই
বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের ভাই হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা জানিয়েছেন।শনিবার বরিশালের হিজলায় Read more

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে করা হয়েছে।রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন