ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে চারতলা একটি আবাসিক ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার কিছু পরেই ‘রামাবাই অ্যাপার্টমেন্ট’ নামের ভবনটির একাংশ ভেঙে পড়ে পাশের খালি চাউলঘরের ওপর। ওই সময় চতুর্থ তলায় এক বছরের এক শিশুর জন্মদিন উপলক্ষে পার্টি চলছিল। শিশুটিও শেষ পর্যন্ত বাঁচতে পারেনি।পালঘর জেলা প্রশাসনের তথ্য মতে, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দমকল কর্মী ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবারও টানা ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। প্রশাসনের আশঙ্কা, ভেতরে এখনও কেউ চাপা পড়ে থাকতে পারে।জেলা প্রধান ডা. ইন্দু রানি জাখার বলেন, উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনদের আহাজারি ও ক্ষুব্ধ মানুষের চিৎকারে ঘটনাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ক্ষুব্ধ মানুষজন ভবন নির্মাতার দায়িত্বহীনতার অভিযোগ তোলেন। ইতোমধ্যে পুলিশ ওই নির্মাতাকে গ্রেফতার করেছে।অভিযোগ উঠেছে, অনুমোদনবিহীনভাবে ওই বহুতল নির্মাণ করা হয়েছিল। স্থানীয় সরকারী সংস্থা ভাসাই-বিরার পৌরনিগম এ ব্যাপারে মামলা করেছে।হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে বলা হয়, ধসে পড়া ভবনের গুণগত মান নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল। একই এলাকায় আরও কিছু পুরনো চাউলঘরকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে সেগুলো খালি করে দেওয়া হয়েছে।দুর্ঘটনার কারণে ভারতজুড়ে বহুতল ভবন নির্মাণের নিরাপত্তা ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে সমালোচনা নতুন করে জোরালো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার
লোহাগাড়ায় আলোচিত জহির হত্যা মামলার আসামী সাহাবউদ্দীন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত রাজমিস্ত্রী জহির উদ্দীন হত্যা মামলার অন্যতম আসামী সাহাব উদ্দীন (৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শুক্রবার (২৫ Read more

মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত
মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আঁচ, এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার Read more

মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় Read more

ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার
ভারতের জন্য তেলের দামে ৫% ছাড় ঘোষণা রাশিয়ার

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি, ক্ষেত্রে দেশটি ৫ শতাংশ ছাড়ও দেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন