দেশের বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা সোনালি ব্যাগ। আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এ সোনালি ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত।রোববার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন উপস্থিত থাকবেন।সোনালি ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হালকা-পাতলা ও টেকসই। দীর্ঘদিন ধরে পলিথিনের বিকল্প হিসেবে পাটের সূক্ষ্ম সেলুলোজ প্রক্রিয়াজাত করে তৈরি করা এ সোনালি ব্যাগ বাজারজাতের চেষ্টা করছিল সরকার।এ সোনালি ব্যাগ মাটিতে ফেললে মিশে যাবে। ফলে দূষিত হবে না পরিবেশ। পাশাপাশি একাধিকবার ব্যবহার করা যায় এই ব্যাগ।আণবিক শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ড. মোবারক আহমদ খান ২০১৬ সালে পলিথিনের বিকল্প হিসেবে পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব সোনালি ব্যাগ আবিষ্কার করেন। পরে তাকে বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।এরপর বিজেএমসির মাধ্যমে পলিথিনের বিকল্প পচনশীল সোনালি ব্যাগ তৈরির পাইলট প্রকল্প উদ্বোধন করা হয় ২০১৭ সালের ১২ মে। রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডে ব্যাগ তৈরির প্ল্যান্ট স্থাপন করা হয়। বিভিন্ন পর্যায় পেরিয়ে শেষ পর্যন্ত মেশিনের সাহায্যে পাটের সেলুলোজ থেকে শিট তৈরি করা হয়। এরপর হাতে সেলাই করে শিট জোড়া দিয়ে ব্যাগ উৎপাদন করা হয়। তবে দীর্ঘ সময় নানা জটিলতা বাণিজ্যিকভাবে এ ব্যাগ বাজারে আসেনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিয়ে দেওয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডিকে
সরিয়ে দেওয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডিকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই Read more

সিটিকে হারানো মানে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়: ইনজাগি
সিটিকে হারানো মানে অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়: ইনজাগি

বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাব ফুটবলে ‘বিগ সিক্সের’ অন্যতম ক্লাব এটি। প্রিমিয়ার লিগের টানা চার বার Read more

জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল
জুমাতুল বিদায় ভাঙ্গুড়ার মসজিদে-মসজিদে মুসল্লিদের ঢল

আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে যা (জুমাতুল বিদা) নামে পরিচিত। রমজান এবং জুমার সম্মিলন এই দিনটিকে মুমিন Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল Read more

ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা Read more

খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন