চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।বুধবার (২৭ আগস্ট) রেল ভবনে দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলওয়ে জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে তিনি এ কথা বলেন।ধর্ম উপদেষ্টা বলেন, রাজধানীর খিলক্ষেতে একটি মন্দির ও দুটি মসজিদে জমি বরাদ্দ দিয়ে বাংলাদেশ রেলওয়ে যে দৃষ্টান্ত স্থাপন করল এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।তিনি বলেন, একই স্থানে মসজিদ ও মন্দিরের জন্য জমি প্রদানের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ একটি সম্প্রদায়িক সম্প্রীতির দেশ।ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সবাই নিজ-নিজ ধর্মের অনুশাসন পালন করবে। কেউ কারো জন্য বাধা হয়ে দাঁড়াবে না।আ ফ ম খালিদ হোসেন বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের একটি পুরনো তীর্থস্থান। সেখানে মসজিদ নির্মাণ অথবা কালেমা খচিত পতাকা স্থাপনের কোনো চিন্তাভাবনা সরকারের নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাল্পনিক ঘটনা শুনে কেউ যদি এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে।উপদেষ্টা বলেন, চন্দ্রনাথ মন্দিরে ইতোমধ্যেই পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। মন্দিরের পুরোনো সেই সংস্কার করে নতুনভাবে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে বলে দেওয়া হয়েছে।ধর্ম উপদেষ্টা এর আগে, রেলভবনে রাজধানীর জোয়ার সাহারা মৌজায় দু’টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ প্রদানের দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বরাদ্দপত্র হস্তান্তরের জন্য আয়োজিত অন্ষ্ঠুানে ধর্ম উপদেষ্টা ছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত
রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের Read more

শিল্পী ফরিদা পারভীন আর নেই
শিল্পী ফরিদা পারভীন আর নেই

লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭১। তিনি স্বামী এবং চার সন্তান রেখে Read more

গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন
গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ Read more

লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা
লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে লন্ডনে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা হয়েছে।হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তর করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

ঈদের দিন মানুষের ছাগলের ভুঁড়ি পরিষ্কার করে, হাফ কেজি ভুঁড়ি ভাগ্যে জুটছে বাহে!
ঈদের দিন মানুষের ছাগলের ভুঁড়ি পরিষ্কার করে, হাফ কেজি ভুঁড়ি ভাগ্যে জুটছে বাহে!

ছামিনা বেগম (৫০) ও স্বামী ভোলা মিয়া (৫৫)। এই দম্পতি থাকেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা গোরকমন্ডল আবাসনে। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন