জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতায় পরিণত হয়েছে। ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে জরুরি ত্রাণ পৌঁছানো না যাওয়ায় শিশুদের মৃত্যুর হার দ্রুত বাড়ছে। ইতোমধ্যেই উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা বলেছেন, গাজার চলমান দুর্ভিক্ষ ও খাদ্যসংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি “সৃষ্টি করা মানবসৃষ্ট বিপর্যয়”।জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসিয়া বলেন, গাজা সিটির অবস্থান করা উত্তর-কেন্দ্রীয় এলাকায় দুর্ভিক্ষ নিশ্চিত হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এর বিস্তার দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনুসে পৌঁছাবে।তিনি আরও জানান, বর্তমানে পাঁচ লাখের বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মুখে। সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা বেড়ে ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। “গাজায় কার্যত কেউই অনাহার থেকে মুক্ত নয়,” মন্তব্য করেন তিনি।জাতিসংঘের হিসাব অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে আছে। এর মধ্যে ৪৩ হাজারের বেশি শিশু আসন্ন মাসগুলোতে জীবন-সংকটের মুখোমুখি হবে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ১০ জন মারা গেছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অনাহার-সম্পর্কিত মৃত্যু দাঁড়ালো ৩১৩ জনে, এর মধ্যে ১১৯ জন শিশু।এদিকে ইসরায়েল জাতিসংঘ সমর্থিত দুর্ভিক্ষ পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)–কে গাজার দুর্ভিক্ষ সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বাদে নিরাপত্তা পরিষদের বাকি ১৪ দেশ আইপিসির পক্ষে অবস্থান নেয় এবং অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়।শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রধান ইনগার অ্যাশিং বলেন, “গাজায় দুর্ভিক্ষ বাস্তব। এটি মানবসৃষ্ট দুর্ভিক্ষ। শিশুদের পরিকল্পিতভাবে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”তিনি জানান, চিকিৎসাকেন্দ্রগুলো অপুষ্টিতে ভোগা শিশুতে ভরে গেছে, কিন্তু তারা এতটাই দুর্বল যে আর্তনাদ করতেও পারছে না। শিশুদের আঁকা ছবিতেও এখন শান্তি বা শিক্ষার আশা নয়, বরং খাদ্যের আবেদন আর মৃত্যুর ইচ্ছা ফুটে উঠছে।এক শিশুর লেখায় পাওয়া যায়: “আমি চাই স্বর্গে যেতে, যেখানে আমার মা আছেন। সেখানে ভালোবাসা আছে, খাবার আছে, পানি আছে।”এদিকে দুর্ভিক্ষের সতর্কতার মধ্যেই গাজার বিভিন্ন হাসপাতালে নতুন হতাহতের খবর আসছে। খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাবুতে ইসরায়েলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশু ও এক নারী রয়েছে। এছাড়া অন্তত ২১ জন আহত হয়েছেন।এছাড়া বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন সমর্থিত জিএইচএফ (GHF) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।সর্বশেষ হিসেবে, বুধবার ভোর থেকে ইসরায়েলি হামলায় ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান যুদ্ধে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৬২ হাজার ৮৯৫ জনে।ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং সাবেক মধ্যপ্রাচ্য দূত জ্যারেড কুশনারকে নিয়ে গাজা-পরবর্তী পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধের “চূড়ান্ত সমাপ্তি” আশা করছেন।তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কোনো স্পষ্ট পরিকল্পনা ছাড়া প্রায় অসম্ভব হবে। ইসরায়েল আগেই জানিয়েছে, তারা গাজায় অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০

সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় Read more

এবার নতুন পরিচয়ে সৃজিত
এবার নতুন পরিচয়ে সৃজিত

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। Read more

তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম আক্তার (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার শারীকখালী Read more

রাজনৈতিক দ্বন্দ্বে সাবেক মেয়রের ছেলেকে মারধর
রাজনৈতিক দ্বন্দ্বে সাবেক মেয়রের ছেলেকে মারধর

রাজশাহীর বাগমারায় উপজেলা এলজিইডি অফিসে ঠিকাদার কামরুল হাসানকে মারধরের অভিযোগ উঠেছে। তিনি ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ Read more

পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন
পিতার সম্পত্তি বুঝে পেতে সন্তানদের মানববন্ধন

বরিশালে পিতার রেখে যাওয়া সম্পদ বড় ভাইয়ের একার আত্মসাৎ, মাকে ভরণ-পোষণ না দিয়ে ঘর থেকে নামিয়ে দেওয়া এবং ভাইদের বিরুদ্ধে Read more

শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু
শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে ইউনিয়নের ছোট ঝাউয়ের চর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন