রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এক লাখেরও বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, পলতাভা, সুমি ও চেরনিহিভ অঞ্চলে এই হামলার প্রভাব পড়েছে। বুধবার (২৭ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, মস্কোর এই পদক্ষেপ মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক নীতি। গত বছর ইউক্রেন অভিযোগ করেছিল, রাশিয়া তাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে।তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনও পাল্টা আক্রমণে রুশ তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে।বুধবারের পোস্টে জেলেনস্কি জানান, রাশিয়া এক রাতেই প্রায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি স্থাপনা, তবে খারকিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনে একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি বলেন, “রাশিয়াকে থামাতে এবং প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ধরনের চাপ প্রয়োজন। আমরা সেই চাপ সৃষ্টিতে অংশীদারদের সঙ্গে কাজ করছি।”রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর সাড়ে তিন বছর পরও ময়দানে লড়াই থামার কোনো লক্ষণ নেই। মঙ্গলবার ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা স্বীকার করেন, রুশ সেনারা প্রথমবারের মতো দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছিল। তবে ওই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।মস্কো এখনও দিনিপ্রোপেত্রোভস্ককে নিজেদের বলে দাবি করেনি, যদিও দোনেৎস্কসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের চারটি অঞ্চলকে নিজেদের বলে ঘোষণা করেছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দোনেৎস্কের একটি গ্রাম দখল করেছে। প্রচুর হতাহতের মুখে পড়লেও ওই অঞ্চলে রাশিয়া সাম্প্রতিক সময়ে কিছু অগ্রগতি অর্জন করেছে।এদিকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের মাঝামাঝিতে তিনি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং পরে ওয়াশিংটনে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।ট্রাম্প দীর্ঘদিন ধরেই পুতিন-জেলেনস্কি বৈঠকের জন্য চাপ দিচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এ উদ্যোগ সমর্থন করলেও তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে এমন নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন, যাতে শান্তিচুক্তির পর ভবিষ্যতে রাশিয়া আর নতুন করে হামলা চালাতে না পারে।মঙ্গলবার জেলেনস্কি কিয়েভে ব্রিটেনের সেনাপ্রধান অ্যাডমিরাল স্যার টনি রাডাকিনের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য জানিয়েছে, যুদ্ধ শেষে তারা সেখানে সেনা পাঠাতে প্রস্তুত। এছাড়া মঙ্গলবারই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেন, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার মূল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে দেশটির সেনাবাহিনীকে নিজেদের রক্ষায় সক্ষম করে তোলা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক
উখিয়ার সীমান্তে সার পাচারকালে দুই নারী আটক

উখিয়ার সীমান্ত দিয়ে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তের কারবারিরা বাংলাদেশ থেকে তেল,ডাল,চাল,সার সহ Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধিরা, জাতিসংঘে তোলা হবে সুপারিশ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধিরা, জাতিসংঘে তোলা হবে সুপারিশ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংকট সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সংলাপ শেষ হলো। মঙ্গলবার (২৬ আগস্ট) Read more

টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন