যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের ভর্তি টিকিট চলে যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে। অভিযোগ উঠছে, ফিজিওথেরাপি বাণিজ্য জমজমাট করতে হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আতাত করে এই অনিয়ম করা হচ্ছে। সরকারি হাসপাতাল থেকে টিকিটের ফটোকপি বাইরে চলে যাওয়ায় রোগীর গোপনীয়তা ফাঁস হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ আগস্ট যশোর জেনারেল হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন মাগুরার শালিখা উপজেলার সাহেব আলীর স্ত্রী শাকিলা (৫৫)। ২৩ আগস্ট চক্রের সদস্যরা তার ভর্তি টিকিটের ফটোকপি সরবরাহ করেন হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা সেবা ফিজিওথেরাপি সেন্টারে। একই দিন আরেক রোগী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইছাখালি গ্রামের অনিক কুমারের স্ত্রী কনিকা সাহার (৮৫) ভর্তি টিকিটের ফটোকপি সেখানে পাঠানো হয়। পরে টিকিটের ফটোকপি হাতে রোগীর ফিজিওথেরাপি দেওয়ার জন্য আসেন ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা।সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীদের ফিজিওথেরাপি করতে বাধ্য করা হচ্ছিল। তারা সরকারি হাসপাতালকে পুঁজি করে রীতিমত ব্যবসার ফাঁদ পেতেছিল। এককভাবে বাণিজ্য করতে একাধিক ফিজিওথেরাপি সেন্টারে কর্মীরা পেশীশক্তি প্রয়োগও করছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। নির্দেশ অমান্য করে ফিজিওথেরাপি কর্মীরা ওয়ার্ডে গেলেই পুলিশকে গ্রেফতার করতে বলা হয়েছিল। এরপর তারা কোনঠাসা হয়ে পড়ে।অভিযোগ উঠেছে, কয়েকদিন পার হতেই হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে আতাত করে ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা। রোগী প্রতি তাদের কমিশনও দেয়ার জন্য আশ্বস্ত করা হয়। এরপর থেকে চক্রের সদস্যরা রোগীর ভর্তি টিকিট ফিজিওথেরাপি সেন্টারে পৌঁছে দিচ্ছে। টিকিটের ফটোকপি নিয়ে কর্মীরা ওয়ার্ডে এসে অবাধে রোগীদের থেরাপি দিচ্ছেন। সরকারি হাসপাতালে রোগীর ভর্তি টিকিট ফিজিওথেরাপি সেন্টারে সরবরাহের বিষয়টি অনেকেই ভালোভাবে নিচ্ছেন না।নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে মেডিসিন বিভাগের একজন চিকিৎসক সময়ের কন্ঠস্বরকে জানান, অনেক রোগী ব্যক্তিগত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বিবরণ লেখা থাকে টিকিটে। এই টিকিট অচেনা মানুষের কাছে চলে যাচ্ছে। ফলে রোগীর গোপনীয়তা রক্ষা হচ্ছে না। রোগীদের গোপনীয়তার বিষয়টি অবশ্যই রক্ষা করা উচিত।এই বিষয়ে সেবা ফিজিওথেরাপি সেন্টারের মালিক তানজিলা সময়ের কন্ঠস্বরকে জানান, সরকারি হাসপাতাল থেকে রোগীর ভর্তি টিকিটের ফটোকপি নেয়াটা ভুল হয়েছে। না বুঝতে পেরে এমনটা করেছি। এখন বুঝতে পারছি টিকিটের ফটোকপি নেয়া অনিয়ম।জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ টুলু সময়ের কন্ঠস্বরকে জানান, ভর্তি রোগীদের টিকিটের ফটোকপি নেওয়ার বিষয়টা জানার পর কর্তৃপক্ষ ফিজিওথেরাপি সেন্টারের কর্মীদের হাসপাতালে ঢুকতে নিষেধ করেছে। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান, ২০ যাত্রীকে জরিমানা
সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান, ২০ যাত্রীকে জরিমানা

সিলেটের রেলওয়েতে টিকিট কালোবাজারি ঠেকাতে অভিযান পরিচালনা করে ২০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে সিলেট থেকে Read more

ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক
ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক

অবরুদ্ধ গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে Read more

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়ার ঘটনা Read more

বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) Read more

ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে যে কৌশল
ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে যে কৌশল

স্বপ্ন নিয়ে আমাদের কৌতূহল দীর্ঘদিনের। কোথা থেকে আসে, কেন আমরা স্বপ্ন দেখি, এর অর্থই বা কী- এই প্রশ্নগুলোর উত্তর মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন