নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন নিহতের স্বামী ওমর ফারুক।বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ী ইউনিয়নের হরতকিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মারুফা বেগম ডোমার উপজেলার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। উভয়ে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে ডোমার থেকে নীলফামারী আসছিলেন। পথিমধ্যে হরতকিতলা বাজারে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে ডোমারগামী একটি ট্রাক দ্রুত ওই স্থান অতিক্রম করছিল। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষিকা মারুফা বেগম এবং আহত হন তার স্বামী।এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনও কোনো মামলা করা হয়নি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও Read more

পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কাজল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়া পৌরসভার Read more

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৬ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে Read more

সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
সোমবার ইসরাইলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার ইসরাইল সফরে যাচ্ছেন। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব Read more

লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক
লালপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে ইমু হ্যাকিং, ব্ল্যাকমেইল এবং মাদক সেবনে জড়িত একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর গোপন তথ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন