ভারী বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যাওয়ার কারণে নিজেদের পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করায় সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে অবহিত করে ভারত। বুধবার (২৭ আগস্ট) নতুন করে ফের বন্যার ব্যাপারে সতর্কতা দিয়েছে দেশটি।এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনুরোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।এক কর্মকর্তা জানান, সেনাদের লাহোর, ওকারা, ফয়সালাবাদ এবং শিয়ালকোটসহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছে।দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এক সতর্কবার্তায় জানায়, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ‘বড় বন্যা’ হতে পারে। সেখানকার তিনটি নদীর সবগুলোর পানি অব্যাহতভাবে বাড়ছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, নয়াদিল্লি আজ বুধবার পাকিস্তানকে নতুন বন্যার সতর্কতা দিয়েছে। বিশেষ করে তাওয়াই নদীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বৃষ্টির পানি আর আটকে রাখতে না পেরে বাঁধ ছেড়ে দিতে ভারত বাধ্য হওয়ার পর নদীটি ফুলেফেঁপে উঠছে।গতকাল মঙ্গলবার পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যার ঝুঁকিতে থাকা ১ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থাটি নদী পাড়ের মানুষকে দ্রুত সময়ের মধ্যে সরে যাওয়ারও নির্দেশনা দিয়েছে।গত এক মাস ধরেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এখন পাঞ্জাব প্রদেশ বন্যার কবলে পড়তে যাচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। এদিকে দলের Read more

ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে যে শক্তিশালী মার্কিন বোমা
ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে যে শক্তিশালী মার্কিন বোমা

এটি এমন একটি নন-নিউক্লিয়ার 'বাংকার ব্লাস্টার' বোমা, যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে। এই ধরনের বোমার দিক থেকে Read more

‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’
‘কমিউনিটি ক্লিনিক বিশ্ব দরবারে রোল মডেল’

কমিউনিটি ক্লিনিক বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে স্বীকৃত। গত ৫৩ বছরের ইতিহাসে স্বাস্থ্য খাতে সবচেয়ে যুগান্তরী হলো ওয়ার্ড লেভেলে কমিউনিটি Read more

মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার
মেজর সিনহা হত্যা মামলা : আপিল শুনানি বুধবার

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে। এ সিদ্ধান্ত Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ -এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন