চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। চাল কম দেওয়ার অভিযোগে দুই ডিলারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম।বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।পরিদর্শনকালে দেখা যায়, নাপোড়া বাজারে চারজন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এ অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ছনুয়া ইউনিয়নে চাল বিতরণের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার হিসাবের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। এ অপরাধে উক্ত ডিলারকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ‘চাল বিতরণের ক্ষেত্রে ওজনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ডিলারদের সর্বোচ্চ সতর্ক থেকে নিয়ম মেনে সঠিকভাবে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (১২ মে) রাত Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শামীম (১০) মারা গেছে। উদ্ধারের তিন দিন পর Read more

ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী
ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

ঢাকার মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতের একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিন জনকে গ্রেফতার ও দায়িত্বে অবহেলার অভিযোগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন