ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট)। ইতোমধ্যে এ খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।এর আগে, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। সেই সঙ্গে বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করা প্রস্তাব করা হয়। পরবর্তীতে গত ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে।পরবর্তীতে গত ২৪ আগস্ট এ বিষয়ে দাবি-আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়। এই সময়ে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির আবেদন নিষ্পত্তি করে ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা Read more

সোনার পর রুপার দামে নতুন রেকর্ড
সোনার পর রুপার দামে নতুন রেকর্ড

সোনার পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

কক্সবাজারে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব
কক্সবাজারে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

কক্সবাজার সমুদ্রসৈকতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক সিনেমার সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে Read more

উখিয়ায় রোহিঙ্গা চালকের দৌরাত্ম্যে সড়কজুড়ে বিশৃঙ্খলা
উখিয়ায় রোহিঙ্গা চালকের দৌরাত্ম্যে সড়কজুড়ে বিশৃঙ্খলা

কক্সবাজারের উখিয়ায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সড়কে শৃঙ্খলা হীনতা। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ও লাইসেন্সবিহীন রোহিঙ্গা চালক, আর যত্রতত্র পার্কিংয়ের Read more

গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি
গৌরনদীতে এক রাতে তিন ঘরে চুরি

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় এক রাতেই তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সংঘবদ্ধ একটি চোরচক্র নগদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন