রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর শ্বশুর-জামাতাকে পিটিয়ে হত্যার মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) রুপলাল দাস ও প্রদীপ দাস হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ আলীকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাবার নাম মোবারক হোসেন। তাঁর বাড়ি উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায়।উল্লেখ্য, গত ৯ আগস্ট শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা নামক স্থানে ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে শ্বশুর-জামাতা নিহত হন। রুপলাল দাস নামের একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকজন রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নিহত রুপলাল দাসের স্ত্রী মালতী রাণী দাস বাদি হয়ে ৭০০ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ওই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৬ জন গ্রেপ্তার হলো।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘আসামী নিয়ে আসার জন্য আমাদের পুলিশ ফোর্সকে পাঠানো হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল
বিমান দুর্ঘটনায় আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে: আসিফ নজরুল

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ জুলাই) Read more

মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি
মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি

১৪৪৭ হিজরি (২০২৬ সাল) সনের হজকে সামনে রেখে ইসলামিক সংখ্যালঘু দেশগুলোর মুসলিমদের জন্য একটি যুগান্তকারী সেবা চালু করেছে সৌদি আরবের Read more

ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
ফের ইসরায়েলি বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে আরও একটি হামলা চালানোর দাবি করেছে। তারা জানায়, একটি Read more

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে এ Read more

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) Read more

বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

‘শাওন, আলভি, তানভীর ও আলিফ- তারা সবাই শিক্ষার্থী। শুধু তাই নয়, চার জন সর্ম্পকে বন্ধু। তাদের স্বপ্ন ছিলো বহু। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন