চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো. জাহাঙ্গীর আলম (৬০) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে আনোয়ারা থানাধীন গুয়াপঞ্চক এলাকায় এ অভিযান পরিচালনা করে আনোয়ারা সেনা ক্যাম্পের একটি দল। স্থানীয় সূত্রের গোপন তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা আসামির বাড়িতে তল্লাশি চালায়।এ সময় ৩০ লিটার দেশীয় মদ, ৫টি চাপাতি, ৩টি রামদা, ৯টি চাকু, ৭টি মেস ও ৩০টি গ্যাস লাইট জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত জাহাঙ্গীর আলমকে জব্দকৃত মালামালসহ রাত ১০টার দিকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হওয়া আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় গাজা যেন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপ’, নিহত আরও ৩২
ইসরায়েলি হামলায় গাজা যেন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপ’, নিহত আরও ৩২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ছিলেন ত্রাণের সন্ধানে। Read more

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 
পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, এলো কড়া বার্তা 

কাশ্মীর ইস্যুতে জরুরি বৈঠক করেছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার (২ মে) দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে স্পেশাল কর্পস কমান্ডার্স Read more

কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা
কুড়িগ্রামে নিজের বিয়ে ঠেকিয়ে জিপিএ-৫ পেয়েছে মাছুমা

কুড়িগ্রামে দিনমজুর বাবার পক্ষে মেয়ের পড়াশোনার খরচটা চালিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় প্রতিবেশীদের চাপে মেয়েকে বিয়ে দিতে চাইছিলেন সেই অসহায় বাবা Read more

ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন

ভারতের অরুণাচল প্রদেশের ২৭ জায়গার নতুন নামকরণ করেছে চীন। এ নামকরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি বলেছে, অরুণাচল ভারতের Read more

পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রথম দিনই ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ Read more

২৭ আগস্ট: নামাজের সময়সূচি
২৭ আগস্ট:  নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন