লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুর বাড়ির বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বসতঘরের আসবাবপত্রসহ পালিত ২ টি গরু ও ৫ টি ছাগল পুড়ে গেছে। আগুনে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১ টা ৪৪ মিনিটে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শফিকুল ইসলাম নামের এক প্রতিবেশীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আগুন নেভাতে গিয়ে বাম হাতে গুরুতর দগ্ধ হন।অভিযুক্ত যুবকের নাম মো. কাবুল মিয়া (৩৫)। তিনি বৈরাতী গ্রামের ৩নং ওয়ার্ডের আহের আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত কাবুল মিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছিলেন। স্ত্রী ও শাশুড়ির কাছে প্রায়ই নেশার টাকা চাইতেন। টাকা না দিলে তিনি গালাগালি, হাত তুলে মারধরসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।সোমবার গভীর রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে কাবুল মিয়া বাড়িতে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমজান আলী জানান, ‘অভিযুক্তের স্ত্রী মমতা বেগম লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?
বিএনপি নাকি জামায়াত – নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?

নির্বাচনের সময় বিএনপি নাকি জামায়াত- কোন দলের সাথে যাবে এনসিপি সেই আলোচনাও চলছে দলের মধ্যে। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনের Read more

ভারত কিছুতেই আপস করবে না, যুক্তরাষ্ট্রকে মোদির হুঁশিয়ারি
ভারত কিছুতেই আপস করবে না, যুক্তরাষ্ট্রকে মোদির হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার এক দিন পর কড়া বার্তা দিয়েছেন ভারতের Read more

ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান
ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে অনেক সহকর্মী ক্যারিয়ার গড়েছে: রুনা খান

দীর্ঘ সময় ধরে অভিনয় ও ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রুনা খান। মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ, ফ্যাশন Read more

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন