নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা রেললাইনটি মেরামত করে রেল কর্তৃপক্ষ।সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকার মহিষাখোলা রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয়রা বাড়ি ফেরার পথে গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের পাশে রেলওয়ের ব্রিজের পাশে ৮ ইঞ্চি ভাঙা দেখতে পায়। পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলের জন্য ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। এ সময় ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। পরে রাতেই শ্রমিকরা ভাঙা স্থানে মেরামত কাজ শেষ করে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘ভাঙা স্থানে তৎক্ষণিকভাবে বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।’ এবং রাতেই ভাঙা স্থান মেরামত করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামলার শিকার হিরো আলম
হামলার শিকার হিরো আলম

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে Read more

দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২
দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২

পটুয়াখালীতে র‍্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট নামেছে বাংলাদেশ। এ ম্যাচে একাদশে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। তাসকিন আহমেদ এবং Read more

৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক
৫ মাস ধরে বন্ধ রয়েছে মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ Read more

পাবনায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
পাবনায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৩ জুন) রাত Read more

বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু
বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে দুটি নতুন ইনস্টিটিউট চালু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন