চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে তসলিমা আক্তার (৪৮) নামে ভিক্ষুকবেশী পেশাদার চোরকে চোরাই মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তসলিমার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।গ্রেফতার তসলিমা আক্তার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের স্ত্রী। সে ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতো।থানা পুলিশ সূত্র জানিয়েছে, ২১ আগস্ট খাদিজাতুল কোবরা রাফি নামের এক প্রবাসীর স্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য লোহাগাড়া থানাধীন আমিরাবাদ স্টেশনস্থ মুনস্টার নামে একটি দোকানের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি ভিখারীর বেশে তাদের কাছে ভিক্ষা চান।ভিক্ষুকদের একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে থাকা এক নারীকে উস্কানিমূলক কথা বলে ক্ষেপিয়ে দেন। এ সময় ভিক্ষুকের সঙ্গে নারীর বাকবিতণ্ডা হয়। এ সময় প্রবাসীর স্ত্রী তাদের মধ্যে সৃষ্ট বাকবিতণ্ডা সমাধান করতে গেলে গ্রেফতার তসলিমা সুকৌশলে তার কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণ (২ জোড়া কানের দুল, ১টি আংটি) নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তসলিমাকে খুঁজে পাওয়া যায়নি।২৫ আগস্ট প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।লোহাগাড়া থানার এস আই জাহেদ হোসেন বলেন, এ মামলার সূত্র ধরে লোহাগাড়া থানা পুলিশ অভিযানে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে সাতকানিয়া থানাধীন ১১নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড়, বাদশার বাপের বাড়ির ভাড়া বাসা থেকে পেশাদার চোর তসলিমা আক্তারকে গ্রেফতার করেন। তার বাসায় তল্লাশি চালিয়ে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ২টি নাকফুল। ওই স্বর্ণালঙ্কারের মধ্যে একজোড়া কানের দুল এবং একটি আংটি প্রবাসীর স্ত্রী রাফি তার নিজের বলে শনাক্ত করে। গ্রেফতার তসলিমা আক্তারকে আদালতে পাঠানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই Read more

মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে তাকে Read more

জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪
জীবননগরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার(১২ মে) সকাল পৌনে ৭ টার সময় Read more

দ্বিগুণ ভাড়াতেও মিলছে না টিকিট, ভোগান্তিতে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ
দ্বিগুণ ভাড়াতেও মিলছে না টিকিট, ভোগান্তিতে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ

ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) ভোর থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিমপাড় ও সংযোগ মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বিশেষ Read more

কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
কক্সবাজারের হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করলেন মা
দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করলেন মা

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাদের মা সালেহা বেগম।এমনটাই জানিয়েছে পুলিশ। নিহত দুই ভাই-বোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন