বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য লিপিকা বালা এক হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এ অভিযোগের ভিত্তিতে হাতুড়ে চিকিৎসক কিরন বেপারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।এ ঘটনায় মৃত লিপিকা বালার ছেলে সঞ্জিব বালা বাদী হয়ে ওই হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের কররেন। পরে পুলিশ ওই মামলায় কিরন বেপারীকে রবিবার (২৫ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। পাশাপাশি মৃত লিপিকা বালার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত লিপিকা বালা (৫০) উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মৃত সুনিল চন্দ্র বালার স্ত্রী।মৃতের ছেলে ও মামলার বাদী স্কুল শিক্ষক সঞ্জিব বালা অভিযোগ করে বলেন, গত শনিবার (২৩ আগস্ট) থেকে তার মা ডায়রিয়া ও সামান্য জ্বর নিয়ে নিজ বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার (২৪ আগস্ট) সকালে হঠাৎ তার মা গ্যাসটিকের সমস্যাবোধ করলে তিনি (সঞ্জিব বালা) তার মায়ের চিকিৎসার জন্য একই এলাকার কৃষ্ণকান্ত বাড়ৈর ছেলে গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র বাড়ৈকে খবর দেন। কিরন চন্দ্র বাড়ৈ এসে তার মায়ের শরীরে স্যালাইন ও অন্যান্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করার তিন মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন লিপিকা বালা।সঞ্জিব বালা অভিযোগ করেন, হাতুড়ে চিকিৎসক কিরন চন্দ্র বাড়ৈর অপচিকিৎসার কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, রবিবার (২৪ আগস্ট) দিনভর স্থানীয় কতিপয় প্রভাবশালীরা অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে তারা রাজি না হয়ে হাতুড়ে চিকিৎসকের বিচারের দাবিতে থানা পুলিশকে খবর দেন।আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে গ্রেপ্তারের পাশাপাশি ময়নাতদন্তের জন্য সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।থানা হাজতে বসে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক কিরন চন্দ্র বাড়ৈ রোগীকে স্যালাইন দেয়ার কথা স্বীকার করলেও অন্যান্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করার কথা অস্বীকার করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ
ফরিদপুর-৪ আসনে অবশেষে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ

ফরিদপুর-৪ সংসদীয় আসনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। বুধবার (১৪ জানুয়ারি) প্রার্থিতা পুনর্বহালের Read more

Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

সরকারি কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি পরিহারের আহ্বান ধর্ম উপদেষ্টার
সরকারি কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি পরিহারের আহ্বান ধর্ম উপদেষ্টার

সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির মতো ঘৃণ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ Read more

বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে: মোশাররফ
বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লাকে বিভাগ করা হবে: মোশাররফ

আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনে এবং আল্লাহ আমাদের সেই সুযোগ দেন, তাহলে সরকারে গিয়ে দ্রুততম সময়ে কুমিল্লা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন