হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারেন পেটুলা স্টাফেল এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর QR638) ওই নারী ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়। ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্টাফেল।পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত হয়।কাস্টমস কর্মকর্তারা জানান, আটক যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK। ঘটনার সময় বিমানবন্দর থানার পুলিশ ও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৬ জুলাই) দুপুরে Read more

উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর সরিষা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার Read more

পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে জাজিরাবাসী
পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে জাজিরাবাসী

শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাটে পদ্মা সেতু প্রকল্পের সংলগ্ন তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে মাত্র Read more

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে

প্রতিষ্ঠার দুই দশকেও শিক্ষক সংকট কাটেনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। প্রতিবছর নতুন নতুন বিভাগ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও Read more

শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস
শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন