সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জ ইকো পার্কে এ ঘটনা ঘটে।অভিযুক্ত দেলোয়ার হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আবু তাহের মুন্সীর ছেলে। তিনি মহড়া জামে মসজিদের ইমাম এবং ওই মসজিদের মক্তবে কুরআন শিক্ষা দিতেন।স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে দেলোয়ারের কাছে কুরআন শিক্ষা নিতো। এর সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে ওই ছাত্রী দেলোয়ারের সঙ্গে বের হয়। পরে সিরাজগঞ্জ ইকো পার্ক এলাকায় ঘোরাঘুরির সময় আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা।এসময় বিষয়টি জানাজানি হলে মেয়েটির আত্মীয়স্বজন দুজনকেই স্থানীয় বোয়ালিয়া বাজারে নিয়ে আসে। পরে গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি মিমাংসা করা হয় বলে জানা গেছে।এ বিষয়ে বড়হর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা কাওসার মাহমুদ বলেন, ‘আমি শালিসি বৈঠকে উপস্থিত ছিলাম। দেলোয়ার হোসেন মহড়া জামে মসজিদের ইমাম এবং মক্তব পরিচালনা করতেন। মক্তবে পড়ানোর সূত্রে তার সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হলে দুই পক্ষের লোকজন আসেন এবং শালিসে বিষয়টির নিষ্পত্তি করা হয়।’অভিযুক্ত ইমামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের Read more

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল
আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ সূচি প্রকাশ করল কনমেবল

দীর্ঘ বিরতির পর ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হয়েছিল ‘ফিনালিসিমা’। যেখানে ইতালিকে হারিয়ে শিরোপা Read more

এস আই কামালের মাদক বাণিজ্য, ফেনসিডিলসহ সোর্স আটক
এস আই কামালের মাদক বাণিজ্য, ফেনসিডিলসহ সোর্স আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে শতাধিক ফেনসিডিল বোতলসহ তিন পুলিশ সোর্সকে আটক করেছে ছাত্র-জনতা।বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এ Read more

সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের
সুদানে অপুষ্টিতে প্রাণ গেল ৬৩ জনের

উত্তর আফ্রিকার দেশ সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে অপুষ্টিতে ভুগে মাত্র এক সপ্তাহে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী Read more

ধামইরহাটে বছরে তৈরী হচ্ছে ৪০ কোটি টাকার বঙ্গা মেশিন
ধামইরহাটে বছরে তৈরী হচ্ছে ৪০ কোটি টাকার বঙ্গা মেশিন

আদি যুগে কৃষকেরা ধান মাড়াই কাজে ব্যবহার করতেন কাঠের তৈরী ঐতিহ্যবাহী পিড়া। দিন বদলে গেছে, সময়ের সাথে ব্যাপক পরিবর্তন এসেছে Read more

শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে । মঙ্গলবার(২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন