চট্টগ্রামের ফটিকছড়িতে খোলা বাজারে বিক্রির জন্য রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার নানুপুর বাজারে মেসার্স কামাল ষ্টোরের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সয়াবিন তেল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এ সময় দোকান মালিক মোঃ ইকবাল (৩৮)কে আটক করা হয়। সে ধর্মপুর ইউনিয়নের রায়দার বাড়ির খায়রুল বশরের পুত্র।জানা যায়, খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ টিসিবির সয়াবিন তেল দীর্ঘদিন ধরে মজুদ করে বিক্রি করে আসছিল নানুপুর বাজারের মেসার্স কামাল ষ্টোর। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দোকানের গোডাউনে অভিযান চালিয়ে বিক্রির জন্য রাখা ১ হাজার ২০ লিটার সয়াবিন তেল জব্দ করে প্রশাসন। এ সময় দোকান মালিক ইকবালকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম ও নানুপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা নানুপুর বাজারে অভিযান পরিচালনা করি। এ সময় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে দোকান মালিককে আটক পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা দিচ্ছে ভারত
কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা দিচ্ছে ভারত

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পাহালগামে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। যাদের সবাই ছিলেন পর্যটক। পর্যটকদের পাশাপাশি স্থানীয় Read more

চীনে আঘাত হানল টাইফুন মাতমো
চীনে আঘাত হানল টাইফুন মাতমো

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় Read more

সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা
সাইট না দেয়ায় ইজিবাকের চালককে পেটালেন ছাত্রদল নেতা

গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড Read more

আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ্ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত একটি মাস। এ মাসের ৯ তারিখকে বলা Read more

শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার Read more

রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১
রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত ১

রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।শনিবার (২৩ আগস্ট) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন