শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠিতে জেলা যুবদলের কতিপয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।চিঠিতে কিশোরগঞ্জ জেলা যুবদলের কতিপয় নেতার অপকর্মের বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অবহিত না করায় শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ আনা হয়।গত ২২ আগস্ট স্বাক্ষরিত চিঠিতে পরবর্তী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিঠিতে আমার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নেই। আমি চিঠির নির্দেশনা মোতাবেক যথা সময়ে কেন্দ্রীয় নেতাদের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাবদিহির প্রস্তুতি নিচ্ছি।’এর আগে গত ২২ আগস্ট সদর উপজেলার বৌলাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচটি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍‍্যাব-৭। শনিবার (০৩ মে) গোপন সংবাদের Read more

নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম

নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে Read more

লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২
শার্শায় রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, আটক ২

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে গুলির খোসা Read more

ভারত থেকে ভেসে আসা ঢলে গাছের গুঁড়ি ধর‌তে গি‌য়ে নিখোঁজ ব্যবসায়ী
ভারত থেকে ভেসে আসা ঢলে গাছের গুঁড়ি ধর‌তে গি‌য়ে নিখোঁজ ব্যবসায়ী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হয়েছেন একজন ব্যবসায়ী।সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী Read more

ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর হাজেরা খাতুন ওরফে নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন