আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আজ রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এ মামলায় শেখ হাসিনাও আসামি। মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী। এর আগে, ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার ওই হত্যা মামলায় তৌহিদের বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গুলশান থেকে তাকে গ্রেপ্তারের পর দিন তাকে রিমান্ডে নেওয়া হয়।১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে সরকারকে ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভল্যুশনানি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটি জানায়, তৌহিদ শুধু বর্তমান সরকারের সময়ে নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। ওই দিন সন্ধ্যায় জেআরএ-এর ফেসবুক পোস্টে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপি কমিশনার, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ Read more

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার Read more

সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি
সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

পবিত্র হজ পালন করতে সারা সারা বিশ্ব থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত Read more

চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির
চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর উপশহর এলাকায় Read more

পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত
পাম্পে তেলের লাইন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত

পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন