তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয়। সম্প্রতি মাদুরাইয়ে পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানে হাজারও সমর্থকের সামনে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন। জনসভায় দেওয়া তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া ‘হুঙ্কার’ এখন আলোচনার কেন্দ্রে।বিজয় বলেন, ‘সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে আট কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালই থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। বনে যতই শেয়াল থাকুক না কেন, রাজা কিন্তু একটাই- সিংহ।’রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন।এছাড়া তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) কারো সঙ্গে জোটে যাবে না। বিজয়ের ভাষায়, ‘আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়। তেমন কারো সঙ্গে আমরা জোটবদ্ধ হবো না।’বিজয়ের এই স্পষ্ট অবস্থান এবং আত্মবিশ্বাসী ভাষণ তার রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপ হলেও অনেকেই বলছেন, তিনি একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন।২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে থালাপতি বিজয়ের মন্তব্য কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয়- সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন। সূত্র: এনডিটিভি এবং ইন্ডিয়া টুডে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও
সিরিয়ায় ৭০ স্থানে মার্কিন বিমান হামলা, অংশ জর্ডানেরও

সিরিয়ার পালমিরায় মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার পর বড় ধরনের সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি ও সামরিক Read more

কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
কুবি শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ লাঘবে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং ক্রীড়া Read more

‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’
‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’

গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সিদ্ধান্ত দেবেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর Read more

কিশোরগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় যুবকের কপালে গুলি
কিশোরগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় যুবকের কপালে গুলি

কিশোরগঞ্জের করিমগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। পরে Read more

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি
চারদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

চারদিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান Read more

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন
ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন

 ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন