নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৪৪) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে গোদনাইল ডাচবাংলা পাওয়ার প্লান্টের সামনে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মাবুদ জানান, পাওয়ার প্লান্টের সামনে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ১০ থেকে ১৫ দিন আগে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর
খাগড়াছড়ি এখন পাহাড়ি কাঁঠালে ভরপুর

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে মৌসুমি ফল কাঁঠালের ভরা মৌসুম যাচ্ছে এখন। চারদিকে এখন দেশীয় ফল কাঁঠালের সুমিষ্ট ঘ্রাণে  ম-ম করছে প্রতিটি Read more

যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জের কাজীপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৯৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭ জন। তবে Read more

নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও Read more

ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে।আইডিএফ-এর একজন মুখপাত্র জানান, "একটি অভিযানের সময় বিমান বাহিনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন