মাস কয়েক আগেই চিত্রনায়িকা বর্ষা ঘোষণা দেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। কারণ হিসেবে জানান, সন্তানরা বড় হচ্ছে তার; তারা মাকে পর্দায় দেখলে কী ভাববে, সেটি ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিয়ে তখন বেশ বিতর্কও তৈরি হয়।এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে হয়তো চলচ্চিত্র ছেড়ে দেবেন তিনি।এ নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।’ অনন্ত আরও বলেন, ‘তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে ৮ পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। যখন বর্ষা প্রথম প্রেগন্যান্ট হয়, তখনই আমরা নিয়ত করি আমাদের ছেলেকে আমরা মুফতি বানাবো। একটা সময়ে মদিনাতে পড়াশোনা করবো।’অনন্ত-বর্ষা দম্পতির দুই সন্তানই মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছে। সেখানে ইংরেজি মাধ্যমের পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেওয়া হয়। অনন্ত বলেন, ‘ওরা জোহরের নামাজের পর স্কুল থেকে ছুটি পায়। এরপর বাসায় এসে টিচারের কাছে পড়ে। তারপর মাদ্রাসায় যায়। ওরা এতটাই ব্যস্ত, আমাদের চেয়ে বেশি বিজি।’স্ত্রী বর্ষার সিনেমা করা নিয়েও মন্তব্য করেন অনন্ত জলিল। তিনি বলেন, ‌‘যেহেতু ওরা ইসলামিক এবং জেনারেল দু’ধরনের পড়াশোনা করছে, ওদের আম্মু যদি সিনেমা করে, ওদের ভালো লাগবে না। আমার মনে হয় তারও ছেড়ে দেয়া উচিত।’সর্বশেষ অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘কিল হিম’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্রী: দ্য লিডার’, যা যৌথভাবে নির্মিত হয়েছে বাংলাদেশ ও তুরস্কের প্রযোজনায়। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল নিজেই।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে দেয়াল ভাঙার অভিযোগে আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানসহ ছয়জনের বিরুদ্ধে Read more

আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১
আলফাডাঙ্গায় কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এই মূর্তিটি Read more

ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩
ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে শিশুসহ নিহত ৩

পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, Read more

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরপর দেশটির নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের Read more

ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান
ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার যে দাবি করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তর খাতাম Read more

সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল
সাবেক ১২ আমলা-বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবনে ১২ জন সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত বিচারকের নামে দেওয়া ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে সরকার।আজ মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন