গত বছরের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। রবিবার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।কারণ দর্শানোর চিঠিতে বলা হয়,‘আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরুপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর অধিক নেতাকর্মীসহ ছাত্র-জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার এ ধরনের বীরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন।সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু
পুঠিয়া রাজবাড়ি ঘুরতে এসে হিট স্ট্রোকে অজ্ঞাত নারীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে এক (৪০) নারীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা কেউ তার Read more

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের Read more

‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’
‘মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে’

মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ-তুরস্কের জন্য লাভজনক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (১২ এপ্রিল) Read more

মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মির্জাপুরে যুবলীগ নেতার স্ত্রী ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবাসহ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদারের সহধর্মিণী রুবি আক্তার কনাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) Read more

‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের
‘আধিপত্যবাদবিরোধী সমাবেশের’ ডাক সাদিক কায়েমের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রতিবাদ ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। Read more

রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু
রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু

রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুরে পাট জাগ (পচানো) ধোয়ার সময় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন