অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, পূর্বপুরুষের জমি থেকে তাদের উচ্ছেদ করার একটি বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইসরাইল এ ধরনের কাজ করেছে।গ্রাম পরিষদের উপ-প্রধান মারজুক আবু নাইম জানান, ইসরাইলি সেনাবাহিনী ০.২৭ বর্গ কিলোমিটার (০.১ বর্গ মাইল) কৃষিজমি পরিষ্কার করার নির্দেশ জারি করেছে। তাদের দাবি, এই গাছগুলো নিকটবর্তী ইসরাইলি বসতি স্থাপনের রাস্তার জন্য ‘নিরাপত্তা হুমকি’।তিনি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, শনিবার ভোরে সৈন্যরা ৩০ টিরও বেশি বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি এবং যানবাহনের ক্ষতি করেছে।প্রতিবেদনে বলা হয়, এই ধ্বংসযজ্ঞের ফলে প্রায় ৪ হাজার লোকের গ্রাম আল-মুগাইরের পরিবারগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে।  জলপাই চাষ এবং গবাদি পশু পালনই তাদের জীবিকার প্রধান উৎস। ফিলিস্তিনি গবেষক হামজা জুবাইদাত জানান,  ‘এই অঞ্চলটি রামাল্লাহর সবচেয়ে উর্বর অংশগুলোর মধ্যে একটি।  গাছ উপড়ে ফেলে, জলের ঝর্ণা জব্দ করে এবং কৃষকদের প্রবেশাধিকার বন্ধ করে ইসরাইল খাদ্য ও পানির নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে। ’অধিকৃত পশ্চিম তীরে জলপাই গাছ অপসারণ নতুন কিছু নয়। কয়েক দশক ধরে, ইসরাইল কৃষি জমিকে লক্ষ্য করে আসছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, এই ধরনের পদক্ষেপ জমি দখল এবং ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার একটি পদ্ধতিগত প্রচেষ্টার অংশ।জুবাইদাত উল্লেখ করেন, ১৯৬৭ সাল থেকে ইসরাইল গ্রামীণ এলাকা এবং শহর উভয় জায়গা থেকে উচ্ছেদের একটি ‘ধারাবাহিক প্রক্রিয়া’ অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, ‘এটি নতুন নয়; কয়েক দশক ধরে একই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’
‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’

বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে Read more

শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি
শনিবার ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

তফসিলি ব্যাংক আগামী শনিবার (২৭ ডিসেম্বর) খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন Read more

দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে Read more

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ Read more

উল্লাপাড়ায় জামায়াতের নৌকা বাইচে সংঘর্ষ, আহত ১৭
উল্লাপাড়ায় জামায়াতের নৌকা বাইচে সংঘর্ষ, আহত ১৭

উল্লাপাড়ার সোনতলা সেতুর পাশে করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নৌকা বাইচে দুটি পানসির বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। কাঠমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎ লাইনের প্রধান তারের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন