গুগল ফোন অ্যাপে এসেছে বড় রকমের পরিবর্তন। বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপে হঠাৎ বদলে গেছে পুরো ইন্টারফেস। ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের নতুন রূপ অনেকের চোখে যতটা ঝকঝকে, ব্যবহার করতে গিয়ে ততটাই বিভ্রান্তিকর মনে হচ্ছে অনেকের কাছে।ভার্সন ১৮৬ থেকে ১৮৮–এই পরিসরে গুগল ধাপে ধাপে এই নতুন আপডেট চালু করছে। তবে পরিবর্তন এসেছে শুধু সেইসব স্মার্টফোনে, যেগুলোতে ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার হয়।এদিকে এই পরিবর্তনের ফলে কেউ কেউ বলছেন, ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হচ্ছেন তারা। আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও পড়ছেন সমস্যায়।প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার একাধিক কারণ থাকতে পারে। আবার কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেট করলে সিস্টেম চেঞ্জ হতে পারে।এবার ফোন অ্যাপে নিয়মিত আপডেটের অংশ হিসেবে চলতি মাসে গুগল ডায়ালার ভার্সন ১৮৬ থেকে ১৮৮-এর মধ্যে নতুন ডিজাইন বিশ্বব্যাপী ধাপে ধাপে চালু করেছে। এ কারণেই কিছু স্মার্টফোনে ডায়ালপ্যাড ও ইনকামিং কল স্ক্রিনে পরিবর্তন দেখা যাচ্ছে।তবে সব মোবাইল ফোনে এ পরিবর্তন দেখা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, কেবল সেই স্মার্টফোনগুলোতেই এ পরিবর্তন কার্যকর হয়েছে যেগুলোতে ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করা হয়।যেসব ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছেকল ডায়ালের জন্য ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করা স্মার্টফোনগুলোতে ডায়াল প্যাডে পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে রিয়েলমি, অপো, ওয়ানপ্লাস, মোটোরোলা ও রেডমি ব্র্যান্ডের মোবাইল ফোন।যেসব ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়নিতবে ভিভো, স্যামসাং ও আইফোন ছাড়াও বেশ কয়েকটি কোম্পানির ফোনে ডায়াল প্যাডে কোনো পরিবর্তন দেখা যায়নি। কারণ এসব প্রতিষ্ঠান নিজস্ব ডায়ালার ব্যবহার করে। ফলে ‘গুগল ডায়ালার’ ব্যবহার না করায় তাদের ডায়াল প্যাড অপরিবর্তিত রয়েছে।পরিবর্তন যদি পছন্দ না হয়‘গুগল ডায়ালার’-এর কারণে ডায়ালপ্যাডে আসা পরিবর্তন কারও ভালো লাগলে সেটি ব্যবহার চালিয়ে যেতে পারেন। তবে যাদের কাছে নতুন রূপটি অসুবিধাজনক বা অপছন্দনীয় মনে হচ্ছে, তারাও আগের মতো ডায়ালপ্যাড ফিরিয়ে নিতে পারবেন।এজন্য গুগল প্লে স্টোরে গিয়ে Google Dialer বা Phone by Google সার্চ করে সর্বশেষ আপডেটটি আনইনস্টল করতে হবে। তাহলেই আগের ডায়ালপ্যাড ফিরে আসবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা
আরেক দফা কমে স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে Read more

মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু
মা ইলিশ সংরক্ষণে মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশ সংরক্ষণে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন সব প্রজাতির মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল, জরিমানা Read more

পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব
পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে Read more

কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কাউখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, Read more

চকরিয়ায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
চকরিয়ায় কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন