অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।রবিবার (২৪ আগস্ট) ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করেন না যে ৫৪ বছরের সমস্যা আজকের এক দিনের মিটিংয়ে… যে মিটিংটা গত ১২ থেকে ১৩ বছর পর, তাও আবার হিনা রব্বানির দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, দ্বিপাক্ষিক সফর ছিল না… এখানে বসে আমরা এক ঘণ্টায় সমাধান করে ফেলতে পারব; এটা নিশ্চয়ই কেউ আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি।তিনি বলেন, আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি, একটি বিষয়ে শুধু কথা হয়েছে যেটাকে খানিকটা অগ্রগতি হিসেবে ধরে নিতে পারেন। আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষ একটি বিষয় ঠিক করেছি, এটা আমাদের সমাধান করতে হবে, সেটি হলো দ্বিপাক্ষিক সম্পর্কে যাতে খুব স্মুথলি এগোতে পারি। এজন্য এগুলো পেছনে ফেলতে হবে। তৌহিদ হোসেন আরও বলেন, দুই পক্ষ এ নিয়ে সম্মত হয়েছে। আমরা এ নিয়ে কথা বলব এবং চেষ্টা করব, এই ইস্যুগুলো যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে সমাধান করা যায়। আমরা এটা নিয়ে আলাদা করে এমনভাবে কথা বলব যাতে করে এই জিনিসগুলোকে পেছনে ফেলতে পারি। এ ছাড়া, আমরা পরস্পর নিজেদের অবস্থান ব্যক্ত করেছি।এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশ ও পা‌কিস্তান এক‌টি চু‌ক্তি এবং ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 
নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উদ্দীপনায় শুরু হলো ২০২৬। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির মানুষ এবারও Read more

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম Read more

বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি
বৃদ্ধা ফজিলার পাশে ইউএনও আব্দুল্লাহ আল রনি

গত ২ সেপ্টেম্বর সময়ের কণ্ঠস্বর অনলাইনে ‘বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, কষ্টই যেন নিত্য সঙ্গী বৃদ্ধা ফজিলা বেগমের’ শিরোনামে একটি Read more

টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল-ঢাকা যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে Read more

Duel.com Who Owns It? Ownership Details & Practical Player Guide
Duel.com Who Owns It? Ownership Details & Practical Player Guide

Duel.com Who Owns It? Complete Ownership Guide and Player Tips When you type duel com who owns it into a Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন