নওগাঁয় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ মামলায় আ: সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।যাবজ্জীবনপ্রাপ্ত আ: সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, ভিকটিম ওই শিক্ষার্থীর পরিবার পত্নীতলা উপজেলায় ভাড়া থাকতেন। ভাঙ্গারী ব্যবসার সুবাদে আসামী আ: সালামও পাশাপাশি একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিম মাদ্রাসায় যাওয়া আসার পথে আ: সালাম বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো এবং রাস্তাঘাটে বিরক্ত করতো। বিষয়টি জানাজানি হলে আসামি আ: সালাম ওই ভিকটিমের পরিবারকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাতো। এরই একপর্যায়ে ২০২২ সালের ১১ জুলাই বিকেল তিনটার দিকে আসামি আ: সালাম একটি বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাড়িতে আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই শিক্ষার্থীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‌্যাব ওই বাড়ি থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে। পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামি আ: সালামসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আ: সালামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বাকি আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারাগেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) Read more

পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে কাশ্মিরের সম্পর্ক নেই: জয়শঙ্কর

জম্মু ও কাশ্মিরের দখল নিয়ে গত ৭ দশকেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ এশিয়ার ২ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের Read more

দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭
দিনাজপুরে সড়কে ঝরল দুই প্রাণ, আহত দম্পতিসহ ১৭

দিনাজপুরের খানসামা উপজেলা ও দিনাজপুর সদরের নতুন ভুষিবন্দর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হয়েছেন। Read more

বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) গভীর রাতে Read more

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, Read more

অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা
অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা

রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতার নজির সৃষ্টি করে বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন