ফিলিস্তিনের গাজায় আটকে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলের ২ মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জিম্মিদের স্বজনরা। রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে এ বিক্ষোভ শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল।যে দুই মন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা, তারা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যাভি দিচতার।ইসরায়েল কাৎজের বাসভবনের সামনে অবস্থান নেওয়া ইয়েহুদা কোহেন টাইমস অব ইসরায়েলকে জানান, তার ছেলে নিমরোদ কোহেনকে গত ৭ অক্টোবর জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল এখনও নিমরোদ মুক্তি পাননি। নিমরোদ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য ছিলেন।“আমি এখানে প্রতিরক্ষামন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে এসেছি যে আমার ছেলে নিমরোদ, যে ইসরায়েলকে রক্ষার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিল— গাজার কোনো এক অন্ধকার সুড়ঙ্গে সে গত ৬৮৮ দি;ন ধরে বন্দি আছে।”“আমি মন্ত্রীকে এটাও স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী, যুদ্ধমন্ত্রী নন”, টাইম অব ইসরায়েলকে বলেন ইয়াহুদা কোহেন।প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি ইসরায়েলের কৃষি ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যাভি দিকচারের বাসভবনের সামনেও অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। মিশাল লেভি নামের এক নারী বলেন, তার বোনের স্বামী ওমারি মিরান এখনও গাজায় জিম্মি অবস্থায় আছেন।টাইম অব ইসরায়েলকে মিশাল বলেন, “গত ৬৮৮ দিন ধরে আমার ভগ্নিপতি গাজায় জিম্মি অবস্থায় আছেন। আমরা, তার পরিবারের সদস্যরা জানতে চাই যে সরকারেরে দায়িত্ববোধ কোথায় গেল? তার স্ত্রী ও পরিবারের সদস্যরা কী পরিমাণ উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন— সে ব্যাপারে কোনো ধারণা কি মন্ত্রীদের আছে?”’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।অতর্কিত এই হামলার জবাব দিতে এবং জিমিদের উদ্ধারে হামাসের হামলার পরপরই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬২ হাজার ২৫৩ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন ফিলিস্তিনি।কিন্তু বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হওয়া এবং পুরো গাজা উপত্যকা ধ্বংস্তূপে পরিণত হওয়ার পরও এখন পর্যন্ত সব জিম্মিকে উদ্ধার করতে পারেনি ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে, হামাসের হাতে এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন ইসরায়েলি জিম্মি বন্দি অবস্থায় আছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বিএনপির ৩১'দফা শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় হোটেল গ্রান্ড Read more

ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার
ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজের চার ঘণ্টা পর নাতনির Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

জুলাই আন্দোলনে আহত বাপ্পি অবহেলায় ধুঁকছেন, সহায়তা মেলেনি এখনো
জুলাই আন্দোলনে আহত বাপ্পি অবহেলায় ধুঁকছেন, সহায়তা মেলেনি এখনো

গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত ১৬ বছর বয়সী কিশোর বাপ্পি মিয়া বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছে।গত বছরের ৩ Read more

আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ
আগামীকাল চট্টগ্রামে ড. ইউনূসের সফর, সেতুর ভিত্তিপ্রস্তর ও সমাবর্তনে অংশগ্রহণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে আসছেন বুধবার (১৪ Read more

৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার
৮ বলে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ফিনল্যান্ডের পেসার

আন্তর্জাতিক টি-টোয়োন্টিতে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের পেসার মহেশ তাম্বে। মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন