আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচিসহ সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি ঢাকা মহানগরের ৯১টি স্থানে সভা-সমাবেশ করার প্রস্তাব বিবেচনায় নিতে বলেছেন।শনিবার (২৩ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ অনুরোধ করেন ডিএমপি কমিশনার। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।তিনি বলেন, “রাজনৈতিকসহ অন্যান্য কর্মসূচির কারণে রাস্তা বন্ধ থাকায় গর্ভবতী, মুমূর্ষু রোগী হাসপাতালে যথা সময়ে পৌঁছাতে পারেন না। পরীক্ষার্থী সময় মতো কেন্দ্রে উপস্থিত হতে পারে না। তাই এ অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।”সভায় তিনি জানান, ঢাকা মহানগরের জন্য ৯১টি প্রস্তাবিত বিকল্প স্থান বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে মতিঝিল-১৫টি, তেজগাঁও-১২টি, লালবাগ-১৭টি, ওয়ারী-১৪টি, গুলশান-৮টি, মিরপুর-১১টি, উত্তরা-১০টি এবং রমনা-৪টি।আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা রাজধানীর প্রধান সমস্যা যানজট, মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে পুলিশকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা নগরীর প্রধান সমস্যা যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাং-এর উৎপাত তুলে ধরেন এবং এগুলো সমাধানে পুলিশের সহযোগিতা চান।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস. এন. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিমসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট
ডানার ফ্ল্যাপ নষ্ট, ২২৬ যাত্রী নিয়ে রোমে আটকা বিমান বাংলাদেশের ফ্লাইট

ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় Read more

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয় কার্যালয়ে এ Read more

এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা
এলডিসি উত্তরণ নিয়ে তারেক রহমানের সতর্কবার্তা

এলডিসি থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সুবিধা সংকুচিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি Read more

নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার
নওগাঁয় গাঁজাসহ কলেজ ছাত্রী গ্রেপ্তার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার Read more

প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই
প্রিমিয়ার লিগে আজ গুরু শিষ্যের লড়াই

ইউরোপিয়ান ফুটবলের জমজমাট সূচিতে আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ আঁ-তে একাধিক হাইভোল্টেজ ম্যাচ। এর মধ্যে সবচেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন