রংপুরের গংগাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামের এক কলেজছাত্র। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল ৫টার দিকে নিরবসহ ৭ বন্ধু মহিপুর তিস্তা সেতুতে ঘুরতে আসে। সাহসিকতা দেখানো ও টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে ৩ বন্ধু—সাকিল, নিরব রায় উৎস ও রুপম—নদীতে লাফ দেয়। এর মধ্যে সাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিরব পানির প্রবল স্রোতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে গংগাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে রাত ৯টা পর্যন্ত তল্লাশি চালায়। তবে নিরবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে। তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা হলো—আলামিন (১৮), মাহদী হাসান (১৯), সাকিল (১৮), শ্রী শিশির (১৮), কাইফ কিফায়াত এবং রুপম ইসলাম। গংগাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। রংপুর ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিরবকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।’ গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড তরুণদের জন্য বিপজ্জনক। অভিভাবক ও তরুণদের আরও সতর্ক থাকা জরুরি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ
ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান টেনিস খেলোয়াড় জারিফ আবরার। বুধবার (১৫ Read more

প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!
প্রশিক্ষণ বাধ্যতামূলক, ড্রাইভিং কার্ড ছাড়া ভূঞাপুরে চলবে না অটোরিকশা-ভ্যান!

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে দেখা মেলে অটোরিকশা ও ভ্যানচালকদের ব্যস্ততা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর Read more

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক
সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ-তুরস্ক

অমীমাংসিত সমস্যার সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ ও তুরস্ক। সেই লক্ষ্যে Read more

চৌগাছায় ঘুষের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত
চৌগাছায় ঘুষের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের চৌগাছা থানা পুলিশের এসআই আশরাফ সাময়িক বরখাস্ত হয়েছেন। পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত Read more

সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল
সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল

সামনে কঠিন সময় তেলের দাম বেড়ে যাবে। এমনই ঈঙ্গিত দিলেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন