ভোলার লালমোহনে অবৈধ অনুপ্রবেশের দায়ে হরি রঞ্জন দাস (৪০) ওরফে সোনা মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে লালমোহন থানা পুলিশ।শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া নামক একটি আবাসন থেকে তাকে আটক করা হয়।আটক হরি রঞ্জন দাস ওরফে সোনা মাঝি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুয়া ব্লকের অক্ষয় নগরের জমিনী দাসের ছেলে।পুলিশ জানায়, স্থানীয়রা ওই আবাসনের কাছে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।পুলিশ ধারণা করছে, সে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অবৈধ কর্মকাণ্ড করতেই সে সাগর পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তার কাছে কোনো পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অনুপ্রবেশের দায় স্বীকার করেছেন। ঠিক কী কারণে তিনি এখানে এসেছেন অথবা তার সঙ্গে কেউ জড়িত আছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার Read more

লাওসে হারিয়ে আফাঈদাদের উড়ন্ত শুরু
লাওসে হারিয়ে আফাঈদাদের উড়ন্ত শুরু

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। আজ ভিয়েনতিয়েনের নিউ লাওস Read more

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

জেলার সদর উপজেলার শিয়ালকোলে ইউনিয়নে রাতের অন্ধকারে মনজুরুল আলম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ তার লাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন