গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া আনসার একাডেমী তিন নম্বর গেট এলাকায় শুক্রবার(২২ আগস্ট) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট কলোনির ২২টি কক্ষ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় এক যুবক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ওই এলাকার জসিমউদ্দিনের টিনসেট কলোনির ভাড়াটিয়া শাহিনুর বেগমের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়লে এলাকাবাসী নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, দুপুরে ওই কক্ষের ইলেকট্রিক সুইচ কয়েকবার ফায়ার করেছিল, তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়নি। পরে গভীর রাতে সেখানে আগুন ধরে যায়। এ ঘটনায় সাগর আহমেদ (২৫) নামে এক যুবক অগ্নিদগ্ধ হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়।কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা
সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা

জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির Read more

এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার
এনবিআর বিলুপ্তির কারণ জানালো সরকার

অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় কাঠামোগত সংস্কার ঘোষণা করেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ Read more

ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে যা ঘটছে
ইরান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনিদের গ্রামগুলোতে যা ঘটছে

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে কী ঘটছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব এলাকায় উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা Read more

৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা
৫ আগস্ট উপলক্ষে বন্ধ পোশাক কারখানা

আজ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ।  পোশাক প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি-বিজিএমইএ তাদের সদস্যদের বিশেষভাবে Read more

ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন।বুধবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন