সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে।এতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া ও হাটাইল, উমারপুর ইউনিয়নের হাপানিয়া, পয়লা, দত্তকান্দিসহ আশেপাশের চরে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনায় অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।অভিযানে আনুমানিক ৩ লক্ষ টাকার মূল্যমানের ৮৬টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল, ১ লক্ষ টাকার মূল্যমানের প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো বিধি অনুযায়ী জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার জানান, মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ Read more

গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান
গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান

গাজায় ‘এখনই যুদ্ধ থামানোর’ আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে- যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। খবর Read more

নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা
নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনি তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা Read more

মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ইউএনও সোমাইয়া আক্তার। রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার Read more

খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৬ মে) সকাল Read more

লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন