কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১৫।র‍্যাব-১৫ সূত্র জানিয়েছে, সম্প্রতি উখিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ, ডাকাতি ও মাদক কারবার বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে র‍্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সন্ত্রাসীদের আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফেলে যাওয়া একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অপহরণকারী ও ডাকাতচক্রের সদস্যরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক
মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, হিন্দু যুবক আটক

মাগুরায় দূষিত দূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত করে ফেসবুকে পোস্ট করায় দ্বীপ্ত কুরি Read more

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লাদেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু Read more

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত
ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

ইউক্রেনের সামি অঞ্চলে রোববার (১৩ এপ্রিল) সকালে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সামির ভারপ্রাপ্ত Read more

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই
চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরের সিআরবি সংলগ্ন মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের Read more

আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল
আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত
চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত

নেত্রকোনার খালিজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ দিতে গিয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন