খুলনার আঠারো মাইল এলাকায় নিজ বাসা থেকে শামীম হোসেন নামের এক যুবদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে তাকে হত্যা করা হয় বলে ধারণা করছেন স্থানীয়রা। শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন। তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।’ ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে
আবু সাঈদ হত্যা মামলার আসামি পশ্চিমবঙ্গের কারাগারে

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ Read more

ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের Read more

যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট
যৌন হেনস্তার ঘটনায় মুখ খুললেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকো সিটির সোকালো এলাকায় গণসংবর্ধনার Read more

আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন Read more

জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন