তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস (৭৪৬) ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়েছে। ফলে একটি লাইন বন্ধ থাকায় ঢাকাগামী ট্রেনগুলোর ঢাকায় প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। তবে ঢাকা থেকে সব ট্রেন যথা সময়ে ছাড়ছে।শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগনালের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র। ঘটনায় ট্রেনের প্রথম দিকের তিন নম্বর (৭০৬৩) কোচের বগি লাইনের বাইরে চলে যায়।দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গি রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। ফলে সেকশন ক্লিয়ার করা হয়েছে।আরও জানায়, ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। সেটি ক্যান্টনমেন্ট স্টেশনে ছোট শান্টিং শেষে উদ্ধারে যাবে। তারপর সবগুলো কোচকে ঢাকায় এনে শান্টিং করে যমুনা এক্সপ্রেস ট্রেন চালানো হবে।আরেকটি সূত্র জানায়, লাইনচ্যুতের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঢাকা থেকে ট্রেনগুলো ছেড়ে গেলেও আসতে বিলম্ব হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’
জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া উৎসব ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫ (সিজন: ১)’। আগামী Read more

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় Read more

এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

সাতবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ছয়বার কখনও মূল পর্বে উঠতে না পারা লাল-সবুজের দলের Read more

‘জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বরেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন’
‘জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বরেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় Read more

নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নরসিংদীতে হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর থেকে হত্যাসহ একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত মো: সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ নরসিংদী সিপিএসসি। উপজেলার Read more

অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের
অল্পের জন্য প্রাণ বেঁচেছিল লারা দত্তের

দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সম্প্রতি প্রাণ হারিয়েছেন টালিউড অভিনেতা রাহুল। এই ঘটনার রেশ ধরে আবারও আলোচনায় উঠে এসেছে বলিউড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন